প্রত্যেক ব্যক্তির শারীরিক গঠন অনুসারে তার তিনটি দোষের (বাত, পিত্ত এবং
কফ) মধ্যে একটি অন্যতম
ভারসাম্য তৈরি করে এবং এই ভারসাম্যই হলো তার প্রকৃতি। স্বাস্থ্যের স্বাভাবিক
অবস্থা তখনই বজায় থাকে যখন পাচক রস (অগ্নি) ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে; ত্রিদোষ
সাম্যাবস্থায় থাকে, তিনটি বর্জ্য পদার্থ (মূত্র, মল এবং ঘাম) স্বাভাবিকভাবে নির্গত হয়, শরীরের সাতটি
কলা (রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্র)
স্বাভাবিকভাবে কাজ করে এবং মন, ইন্দ্রিয় ও চেতনা একত্রে
সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে। যখন এই ভারসাম্য বিঘ্নিত হয়, তখন আমাদের শরীরে একটি বিশৃঙ্খলা শুরু হয়। স্বাস্থ্যই শৃঙ্খলা, রোগই বিশৃঙ্খলা। আমাদের শরীরে প্রতিনিয়ত শৃঙ্খলা ও
বিশৃঙ্খলার মধ্যে একটি নিরন্তর মিথস্ক্রিয়া চলতে থাকে, তাই
বিশৃঙ্খলার প্রকৃতি ও গঠন একবার বুঝতে পারলে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়। আয়ুর্বেদ বিশ্বাস করে যে, এই বিশৃঙ্খলার মধ্যেই শৃঙ্খলা লুকিয়ে থাকে।
এই ভারসাম্যহীনতা বা বিশৃঙ্খলার কারণ কী ?
প্রায়
সবকিছুই। এর মধ্যে কিছু নিয়ন্ত্রণযোগ্য এবং কিছু নয়। আপনার খাবারের গুণমান ও
স্বাদ, আপনার অভ্যস্ত খাদ্যাভ্যাস, ঘুমের
চক্র, ব্যায়ামের ধরণ, ঘরের তাপমাত্রা,
আবেগ ও মানসিক চাপ সামলানো বা ঋতু পরিবর্তন—এই
সবকিছুই আপনার দোষগুলোকে এলোমেলো করে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।
এই ভারসাম্যহীনতা পরিণাম কি ?
যখন ভারসাম্যহীনতা দেখা দেয়, তখন আপনার পাচন শক্তি সরাসরি প্রভাবিত হয়। এর ফলে খাদ্যের হজম ও শোষণ
অপর্যাপ্ত হয়, যা পরিণামে শরীরে 'আম' বা Ama (বিষাক্ত বর্জ্য) তৈরি করে। এই 'আম' রক্তপ্রবাহে প্রবেশ করে এবং সারা
দেহে সঞ্চালিত হয়ে এর পথগুলিকে বন্ধ করে দেয়। রক্তে বিষাক্ত পদার্থ জমা হওয়ার
ফলে টক্সেমিয়া হয়। এই জমা হওয়া বিষাক্ত পদার্থ একবার শরীরে
স্থায়ী হয়ে গেলে, তা ধীরে ধীরে প্রাণ
(জীবনীশক্তি), ওজস (রোগ প্রতিরোধ ক্ষমতা) এবং ধাতু-অগ্নি
(কোষীয় বিপাকীয় অগ্নি)-কে প্রভাবিত করে রোগের সৃষ্টি করে। আমাদের শরীরের প্রত্যেকটি রোগই হলো এই আম বিষক্রিয়ার (Ama Toxicity) একটি রুপ মাত্র। এটিই হলো সকল
রোগের মৌলিক অভ্যন্তরীণ কারণ এবং জননী।
পঞ্চকর্ম কি ?
পঞ্চকর্ম হলো শরীরকে বিষমুক্ত ও পরিশুদ্ধ করার একটি
সামগ্রিক চিকিৎসা পদ্ধতি, যেখানে নির্দিষ্ট কিছু থেরাপি প্রয়োগের
মাধ্যমে সমগ্র শরীর থেকে বিষাক্ত পদার্থ ভেঙে বের করে দেওয়া হয়।
আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে, পঞ্চকর্ম হলো শরীরকে 'রিসেট' (Reset) করে তার ভারসাম্যপূর্ণ, স্বাভাবিক এবং সহজাত নিরাময় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি বৃহত্তর শুদ্ধিকরণ ও পুনরুজ্জীবন প্রচেষ্টার একটি প্রধান উদ্যোগ।
'পঞ্চ' মানে
পাঁচ এবং 'কর্ম' মানে ক্রিয়া
বা চিকিৎসা পদ্ধতি। সুতরাং পঞ্চকর্ম মানে শরীর ও মনকে শুদ্ধ করার জন্য পাঁচটি
প্রধান শোধন পদ্ধতি (ঔষধযুক্ত বমন, বিরেচন,
নাসিকা পরিষ্কার, তৈল এনিমা এবং
ক্বাথ এনিমা) গ্রহণ করা।
এই প্রতিটি শোধন পদ্ধতির মূল উদ্দেশ্য শুধু একটি - শরীরে জমে থাকা ‘আম’
বা বিষাক্ত পদার্থকে বের করে দেওয়া বা Complete Detoxification করা। কিন্তু এই পঞ্চকর্ম
বা পাঁচটি প্রধান শোধন পদ্ধতি অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ ব্যপার।
অবশ্য এর জন্য সঠিক উপকরণের পাশাপাশি সঠিক পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের ব্যস্ততম
পরিবেশে এমন একটি ফলপ্রসূ প্রাকৃতিক চিকিৎসা করা যেমন কঠিন তেমনই বেশ খরচা সাপেক্ষ
ব্যাপার। তাই, এমন সমস্যা সমাধানের একটি সহজ রাস্তা এই পঞ্চকর্ম পদ্ধতির মধ্যেই লুকিয়ে
আছে, যাকে ছাড়া পঞ্চকর্ম কখনই সম্পন্ন হতে পারে না। সেটি হল ম্যাসাজ বা মালিশ। মালিশ হলো শরীরের নরম অঙ্গপ্রত্যঙ্গের পরিচর্যার একটি পদ্ধতি, যা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়ে চলেছে। প্রাচীন
চীন থেকে শুরু করে বর্তমান ইউরোপ পর্যন্ত, এটি যুগ যুগ ধরে
বিশ্বজুড়ে স্বাস্থ্যের উন্নতি ও পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। যেখানে
স্বাস্থ্য বিজ্ঞানের আলো পৌঁছাতে পারেনি সেখানে মালিশ শরীর পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ
মাধ্যম হয়ে এসেছে। পুরো শরীর বা এর কোনো অংশের শিথিলতা, উদ্দীপনা বা পুনর্বাসনের জন্য ম্যাসাজ ব্যবহার করা যেতে পারে। এটি পেশীর
নমনীয়তা বাড়ায়, রক্ত সঞ্চালন
উন্নত করে এবং মানসিক চাপ কমায়।
বর্তমানে আমরা যে সামগ্রিক ম্যাসাজকে চিনি, তা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে এবং এতে বিভিন্ন সংস্কৃতির প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাসাজ অন্যান্য অনেক থেরাপি ও চিকিৎসার পাশাপাশি একটি পরিপূরক থেরাপি হিসেবে বিবেচিত হয়েছে।

-GIF.gif)

